✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘সরকারের সমালোচনা করার ভাইরাসে আক্রান্ত বিএনপি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৫, | ১৬:২২:২৪ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি।

করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা কখনও জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।

তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে বলেন, এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, করোনার অভিন্ন টার্গেট দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই।

তিনি বলেন, টাস্কফোর্স বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত হচ্ছে– রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি।

তিনি এই করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে বলে জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..