✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সিডনির গলফ কোর্সে আছড়ে পড়লো প্রশিক্ষণ বিমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৬:৩৫:৪৫ |

সিডনির নর্থার্ন বিচের মোনা ভেল গলফ কোর্সে আছড়ে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। একটি পাইপার পিএ-২৮-১৪৯ চেরোকি বিমান প্রশিক্ষণ ফ্লাইটের সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সময় দুপুর ২টার দিকে গলফ কোর্সে বিধ্বস্ত হয়। বিমানটির ভিতরে থাকা পাইলট এবং প্রশিক্ষক সামান্য আহত হন।

আহত দু’জনের বয়স ৫০-এর আশেপাশে এবং তারা সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত অ্যাম্বুলেন্সে তাদের রয়েল নর্থ শোর হাসপাতালে নেয়া হয়।

ফ্লাইট রেকর্ড অনুযায়ী, বিমানটি ক্যামডান থেকে দুপুর ১টার দিকে ছেড়ে উলুঙ্গং-এ অবতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন গলফ খেলোয়াড় কোর্সে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের ধ্বংসাবশেষ গলফ কোর্সে ছড়িয়ে পড়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..