সর্বশেষ :
যে পরিসংখ্যান ক্রোয়েশিয়ার দুশ্চিন্তা বাড়াচ্ছে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে? ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন? হৃদয় জয় করা এক শিল্পী বিশ্বকাপে টিকেট প্রতারণা, ভয়াবহ ক্ষতিতে ফুটবল ফ্যানরা আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও মেক্সিকান জোয়ার, কী আছে ইংল্যান্ডের ভাগ্যে বিয়েলসা থেকে কোম্যান, বিশ্বকাপ ব্যর্থতায় পদ হারালেন যে কোচেরা মেক্সিকোর চেয়েও বড় বাধা আজতেকা স্টেডিয়ামের উচ্চতা, কঠিন পরীক্ষায় ইংল্যান্ড আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

কাকতালীয়ভাবে ‘৮৬তম’ মিনিটেই ভাঙল তিন আফ্রিকান দলের বিশ্বকাপ স্বপ্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ২১:১৮:১২ |

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে দারুণ লড়াই করেও বিদায় নিয়েছে আফ্রিকার তিন দল—আইভরি কোস্ট, ডিআর কঙ্গো ও সেনেগাল। তবে তাদের বিদায়ের ধরন ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। তিনটি ম্যাচেই ৮৬তম মিনিটে বদলে যায় ম্যাচের গতিপথ, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘৮৬ মিনিট কার্স’ তত্ত্ব।

রাউন্ড অব ৩২-এ নরওয়ের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল আইভরি কোস্ট। ঠিক ৮৬তম মিনিটে আর্লিং হালান্ড গোল করে নরওয়েকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি।

একই চিত্র দেখা যায় ইংল্যান্ড-ডিআর কঙ্গো ম্যাচেও। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় কঙ্গো। ৭৫ মিনিটে হ্যারি কেন সমতা ফেরানোর পর ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। সেই ব্যবধান আর শোধ করতে পারেনি ডিআর কঙ্গো।

সবচেয়ে নাটকীয় ম্যাচটি ছিল সেনেগাল ও বেলজিয়ামের। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। কিন্তু ৮৬তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে ব্যবধান কমায় বেলজিয়াম। এরপর ৮৯ মিনিটে ইউরি টিলেমান্স সমতা ফেরান। অতিরিক্ত সময়ে আবারও গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন টিলেমান্স।

তিন ম্যাচেই ৮৬তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে ‘৮৬ মিনিট কার্স’ নামে আখ্যা দিচ্ছেন। যদিও এটি নিছকই কাকতালীয় ঘটনা, তবুও একই সময়ে তিন আফ্রিকান দলের স্বপ্নভঙ্গ ফুটবলপ্রেমীদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

এদিকে তিন দলের বিদায়ের পরও বিশ্বকাপে টিকে রয়েছে আফ্রিকার আরও ছয়টি দল। নকআউটের পরবর্তী লড়াইয়ে তারা কতটা সফল হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..