সর্বশেষ :
যে পরিসংখ্যান ক্রোয়েশিয়ার দুশ্চিন্তা বাড়াচ্ছে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে? ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন? হৃদয় জয় করা এক শিল্পী বিশ্বকাপে টিকেট প্রতারণা, ভয়াবহ ক্ষতিতে ফুটবল ফ্যানরা আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও মেক্সিকান জোয়ার, কী আছে ইংল্যান্ডের ভাগ্যে বিয়েলসা থেকে কোম্যান, বিশ্বকাপ ব্যর্থতায় পদ হারালেন যে কোচেরা মেক্সিকোর চেয়েও বড় বাধা আজতেকা স্টেডিয়ামের উচ্চতা, কঠিন পরীক্ষায় ইংল্যান্ড আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

মানুষের মতোই শেয়ার কেনাবেচা করবে এআই: রবিনহুড প্রধানের পূর্বাভাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ২১:১০:১৭ |

খুব শিগগিরই শেয়ারবাজারে মানুষের মতোই কেনাবেচা বা ট্রেড করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরাও এখন থেকে বড় বড় প্রতিষ্ঠানের মতো আধুনিক সুবিধা পাবেন। আমেরিকার জনপ্রিয় ব্রোকারেজ প্রতিষ্ঠান রবিনহুডের প্রধান নির্বাহী ভ্লাদ টেনেভ এমন পূর্বাভাস দিয়েছেন।

বৃহস্পতিবার সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে টেনেভ বলেন, একজন মানুষ শেয়ারবাজারে যা যা করতে পারে, এআই এজেন্টও ভবিষ্যতে সেই কাজগুলো করতে পারবে। তিনি জানান, বড় প্রতিষ্ঠানগুলো আগে থেকেই শেয়ার কেনাবেচায় এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু সাধারণ মানুষ এতদিন এই সুবিধা পেত না। রবিনহুডের লক্ষ্য হলো, সাধারণ মানুষকেও বড় প্রতিষ্ঠানের মতো একই প্রযুক্তির সুবিধা দেওয়া।

গত মে মাসে রবিনহুড এমন কিছু এআই টুল চালু করেছে, যা গ্রাহকের হয়ে নিজ থেকেই শেয়ার কেনাবেচা করতে পারে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো কোম্পানিগুলোও এখন নিজে নিজে কাজ করতে পারে এমন উন্নত এআই বানানোর প্রতিযোগিতায় নেমেছে।

এদিকে, ব্যবসা বাড়াতে যুক্তরাজ্যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং চালুর ঘোষণা দিয়েছে রবিনহুড। বৃহস্পতিবার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম ২ শতাংশ বেড়েছে। এতে তাদের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৯৮ বিলিয়ন ডলার।

যদিও ক্রিপ্টো বাজারের অস্থিরতার কারণে গত এপ্রিলে তাদের মুনাফা প্রত্যাশার চেয়ে কিছুটা কম ছিল, তবে এখন বাজার পরিস্থিতি আগের চেয়ে ভালো। এছাড়া, কোম্পানির কাজের গতি বাড়াতে এবং খরচ কমাতে সম্প্রতি মোট কর্মীর ১০ শতাংশ ছাঁটাই করার ঘোষণাও দিয়েছে রবিনহুড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..