ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১০:৪৪:২৪ |

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, তুলনামূলকভাবে সহনীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার অবস্থান ৪৬তম।

আজ রবিবার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকালে লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) ছিল ১৬২। এই স্কোর অনুযায়ী শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে ঢাকার এএকিউআই ছিল ৬৪, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ মানের বায়ু নির্দেশ করে। বিশ্বের ১২৫টি শহরের তালিকায় এ অবস্থান পেয়েছে ঢাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে ধরা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..