রোনালদোর জোড়া গোলে এগিয়ে পর্তুগাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ০০:০৩:২২ |

ঝড়ো শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পর্তুগাল। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ৩৯ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে গেছে রবার্তো মার্তিনেজের দল।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটেই গোলের খাতা খোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জোয়াও ক্যানসেলোর পাস থেকে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। রক্ষণভাগ ভেঙে দারুণ ফিনিশে স্কোরলাইন করেন ২-০।

ম্যাচের ৩৯ মিনিটে আবারও জ্বলে ওঠেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

পুরো ম্যাচজুড়ে বল দখলে স্পষ্ট আধিপত্য দেখাচ্ছে পর্তুগাল। প্রথমার্ধেই তারা ৬৮ শতাংশ বল দখল রেখে একের পর এক আক্রমণ তৈরি করছে।

উজবেকিস্তান খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। তাদের আক্রমণভাগ বারবার আটকে যাচ্ছে পর্তুগালের শক্ত রক্ষণে।

এই জোড়া গোলের মাধ্যমে আবারও নিজের গুরুত্ব প্রমাণ করলেন ৪১ বছর বয়সী রোনালদো। সমালোচনার জবাব দিতেই যেন মাঠে নেমেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..