সর্বশেষ :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প

গাড়ি থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে কবরে নেমে দাফন কাজে অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১২:২১:৩৫ |
সরকারি প্রটোকল ভেঙে সরাসরি কবরস্থানে নেমে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার নান্দাইল উপজেলার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে কবরে নেমে দাফন কাজে অংশ নেন।

প্রতিমন্ত্রীর এই সৎকারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।


শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মী ও সরকারি প্রটোকলসহ উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে হঠাৎ তার নজরে আসে সড়কের পাশেই একটি কবরস্থানে এক ব্যক্তির মরদেহ দাফন করা হচ্ছে। বিষয়টি দেখা মাত্রই তিনি তার গাড়ি বহর থামানোর নির্দেশ দেন।


​ঘটনার প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে সরাসরি অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল দৃশ্য।
জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাধারণ বাসিন্দারা বলছেন, পদের জৌলুস ভুলে মরদেহের পাশে দাঁড়ানোর এই মানবিক আচরণ সমাজের উচ্চপর্যায়ের ব্যক্তিদের জন্য একটি বড় বার্তা। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সাথে মোনাজাতেও অংশ নেন ইয়াসের খান চৌধুরী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..