সর্বশেষ :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শু‌ভেচ্ছা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৪:৩৭:১৬ |
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলা‌দে‌শের জনগণ‌কে আন্তরিক শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) এক শু‌ভেচ্ছা বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে দিবসটির আন্তরিক শুভেচ্ছা জানান।

মোহাম্মদ মুইজ্জু ব‌লেন, কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ইতিহাসে এই দিনটি গুরত্বপূর্ণ, যা স্বাধীনতা এবং ভবিষ্যতের আশাকে গভীরভাবে আলোকপাত করে। সমস্ত বাংলাদেশিদের জন্য তাদের দেশের ক্রমাগত উন্নতির প্রচেষ্টার প্রেরণার উৎস হবে।

তি‌নি ব‌লেন, মালদ্বীপ বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। আমাদের মানু‌ষে মানু‌ষে আদান-প্রদান দুই দে‌শের অংশীদারিত্বকে দীর্ঘকাল ধরে সংজ্ঞায়িত করেছে এবং আমাদের পারস্পরিক অগ্রগতিতে অবদান রেখেছে।

তি‌নি আরও ব‌লেন, আমরা আমাদের সহযোগিতাকে শক্তিশালী করার জন্য যে ইতিবাচক কাজ করছি তার জন‌্য আমি আনন্দিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..