সর্বশেষ :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প

পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান চাকরিচ্যুত বিজিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৭, | ১০:৩৯:২৮ |

বিভিন্ন সময় নানা অভিযোগে চাকরিচ্যুত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ধানমন্ডি এলাকায় বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাদের চাকরি ফেরত দেওয়া হোক। অন্যথায় তাদের সরকারি সমস্ত সুবিধা দিয়ে অবসরে পাঠানো হোক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে পিলখানার সদর দপ্তরে সামনে অবস্থান নিয়েছেন প্রায় শতাধিক সাবেক বিজিবি সদস্য। তবে মূল সড়কে না বসায় ওই এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির দায়িত্বরত অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

আব্দুল হামিদ নামে সাবেক এক বিজিবি সদস্য অভিযোগ করেন, তাদের বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তিনি সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। এরপরই তাকে বাহিনী থেকে বের করে দেওয়া হয়।

হামিদুর রহমান নামের একজন বলেন, নিবন্ধনহীন সিম ব্যবহার করে চোরাকারবারির সঙ্গে কথা বলেছিলেন তিনি। সে অপরাধে তাকে বাহিনী থেকে বের করা হয়। তার দাবি, সীমান্তে অপরাধী ধরার এটাই কৌশল, কিন্তু তার জন্য এটি অপরাধ হয়েছে।

চাকরিচ্যুত সদস্যদের দাবি, ঊর্ধ্বতনদের কাছে থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা এখান থেকে যাবেন না।

 


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..