সর্বশেষ :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প

ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান সহ ১০ জনের নামে রেড নোটিশ জারির আবেদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১০, | ০৮:৫৬:৩৬ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মাধ্যমে এ আবেদন পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের পক্ষে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আওয়ামী লীগের যাদের নামে রেড নোটিশের আবেদন করা হয়েছে তাঁরা হলেন–ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, একে এম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, মহিবুল হাসান নওফেল, নসরুল হামিদ বিপু, আলী আরাফাত ও তারেক আহমেদ সিদ্দিকী।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর পর একে একে বেশ কিছু মামলা হয় শেখ হাসিনা ও তাঁর দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েক নেতাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..