✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোংলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৪-২৪, | ০৩:৩৩:১২ |

প্রচণ্ড তাপপ্রবাহ থেকে পরিত্রাণে আল্লাহ’র রহমতের বৃষ্টির আশায় মোংলায় ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমানের উদ্যোগে ও উপজেলা ঈমাম পরিষদের আয়োজনে বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিশেষ এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ নামাজ পড়ান ও খুতবা দেন উপজেলা ঈমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম। এতে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমানসহ আলেম ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মুসল্লীরা অংশ নেন।

নামাজ শেষে মোনাজাতে তাপদাহ থেকে পরিত্রাণ পেতে ইস্তেগফারসহ (তওবা) রহমতের বৃষ্টির আশায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন সকলেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..