সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

গণতান্ত্রিক উত্তরণে ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে ডেনমার্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১২, | ১৩:১৪:৩৭ |

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার অংশ হিসেবে ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। বাংলাদেশ-ডেনমার্ক তৃতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠকে দেশটির পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

সোমবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত বাংলাদেশের দিকে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করার জন্য ডেনমার্ক তার অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জলবায়ু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রশংসা করেছে এবং দ্বিপাক্ষিক সবুজ কৌশলগত অংশীদারিত্ব কাঠামোর অধীনে অব্যাহত সহযোগিতার উপর জোর দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ডেনমার্কের দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে, বিশেষ করে সুশাসন, কৃষি, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র খাতে। উভয় পক্ষই জলসম্পদ ব্যবস্থাপনা, নীল অর্থনীতি এবং সবুজ প্রযুক্তির মতো ক্ষেত্রে সম্প্রসারিত সহযোগিতার সুযোগ অন্বেষণে সম্মত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..