✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

৫ সাংবাদিক ঘুমাচ্ছিলেন ভ্যানে, নিহত ইসরায়েলি হামলায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৬, | ১১:১৮:২১ |

গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। হামলার সময় নিহত সাংবাদিকরা ভ্যানের ভেতর ঘুমাচ্ছিলেন। ভোরের দিকে তারা হামলার শিকার হন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

এই পাঁচ সাংবাদিক ফিলিস্তিনের আল–কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। তাদের জঙ্গি সদস্য বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তাদের ব্রডকাস্ট ভ্যান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

স্পষ্ট করে ‘প্রেস’ লেখা থাকা সত্ত্বেও ফিলিস্তিনের আল-কুদস টুডে চ্যানেলের ওই সম্প্রচার গাড়িতে বোমাহামলা চালায় ইসরায়েল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..