✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাংলাদেশকে ৮ কোটি ৭৩ লাখ টাকা দিল আইসিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৪, | ১১:০০:০২ |

টেস্ট ক্রিকেটের উন্নয়ন ও মর্যাদা বাড়াতে চেষ্টার কমতি রাখল না এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পুরস্কার অর্থে বড় পরিবর্তন এনেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নতুন এই ঘোষণায় মোটা অঙ্কের অর্থ পেয়েছে বাংলাদেশ। সপ্তম হয়ে শেষ করেও ৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি পেয়েছে টাইগাররা।

আইসিসি বৃহস্পতিবার (১৫ মে) এক বিজ্ঞপ্তিতে জানায়, চক্র শেষে প্রতিটি দলের অবস্থান অনুযায়ী নির্ধারণ করা হয়েছে পুরস্কার অর্থ। এই চক্রে বাংলাদেশ জিতেছে ৪টি টেস্ট, যা ডব্লিউটিসি ইতিহাসে তাদের সবচেয়ে সফল অভিযান।

প্রথম চক্রে (২০১৯-২১) একটি জয়ও ছিল না বাংলাদেশের। দ্বিতীয় চক্রে (২০২১–২৩) জয় মাত্র একটি। এবার এসেছে চার জয়! পাকিস্তানকে ২-০তে হারানো, উইন্ডিজে ঐতিহাসিক জয় এবং নিউজিল্যান্ডকে চট্টগ্রামে হারানো, মনে রাখার মতো সাফল্য।

এই চক্রে ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার জন্য পুরস্কার দ্বিগুণের বেশি করা হয়েছে। বিজয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, আর রানার্সআপ ২.১ মিলিয়ন ডলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..