✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১২, | ১০:৫৯:২৩ |

২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির এই চেয়ারম্যান বলেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। খবর গাল্ফ নিউজের।

সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে রোজা শুরু ও ঈদ পালন করা হয়। সে হিসাবে বাংলাদেশে আগামী ২ মার্চ পবিত্র রজমান মাস শুরু হবে এবং রোজা ২৯টি হলে ঈদুল ফিতর হবে ৩১ মার্চ। আর রোজা ৩০টি হলে বাংলাদেশে ঈদ হবে ১ এপ্রিল।

আরব আমিরাতের ইংরেজি দৈনিক গাল্ফ নিউজের খবরে বলা হয়,  জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, পবিত্র রমজান মাস সাত সপ্তাহ দূরে রয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৫ সালের ১ মার্চ রমজান শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছেন।

বিশ্বব্যাপী মুসলমানরা রমজানের শুরুর চাঁদ দেখে রোজা শুরু করেন। সব দেশেই একটি চাঁদ-দেখা কমিটির মাধ্যমে এটি নিশ্চিত করা হয়।

আরবি ১২ মাসের মধ্যে নবমতম মাস হলো রমজান। এই মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের সব মুসলিম। এছাড়া এই মাসটি অন্যান্য ইবাদত ও দান সদকা দেওয়ার মাধ্যমে কাটান তারা।

এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..