✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা পরিস্থিতি পাল্টে দিতে বৃটেনে ৫ কোটি অ্যান্টিবডি পরীক্ষার কিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৯, | ১২:০৮:১৯ |

ব্রিটিশ সরকার ৫ কোটি অ্যান্টিবডি পরীক্ষার কিট উৎপাদনের আদেশ জারি করেছে। জুনের মধ্যেই মানুষের শরীর থেকে রক্ত সংগ্রহ করে তা করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে কিনা তা পরীক্ষা করা হবে।

অক্সফোর্ডের বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রতিটি পরীক্ষায় ১০০০ টাকার কিছু বেশি খরচ হবে।

ধারণা করা হচ্ছে এসব পরীক্ষার মাধ্যমে করোনার বিরুদ্ধে যাদের শরীর প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে তাদের শতকরা ১০০ ভাগকেই শণাক্ত করা যাবে।

আয়োজকরা এখন শুধু এসব কিট উৎপাদন নিয়েই ভাবছেন।

সরকারি সূত্র বলছে, করোনার বিরুদ্ধে এটি পরিস্থিতি পুরো পাল্টে দিতে পারে। ভাইরাসের আক্রমণের বিরুদ্ধে এটিই হতে পারে যুগান্তকারী সূচনা।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাছ থেকে রক্ত নেয়ার ২০ মিনিট পর দুটি দাগ আসলে নিশ্চিত হওয়া যাবে তার রক্ত করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। একটি দাগের অর্থ হবে প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়নি অথবা পরীক্ষাটি ব্যর্থ হয়েছে।

আশা করা যাচ্ছে, গ্রীষ্মের মধ্যেই প্রতি সপ্তাহে গড়ে ১০ লক্ষ করে পরীক্ষা করা যাবে।

ডেইলি এক্সপ্রেস অবলম্বনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..