✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বন্ধ রুমে অন্য কিছু করাতে চেয়েছিলেন পরিচালক: জেসমিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:২৫:৫৬ |

মুম্বাইয়ের ঝলমলে বিনোদন দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকের কথা আবারও সামনে এলো। টেলিভিশন ও বলিউডে পরিচিত মুখ অভিনেত্রী জেসমিন ভাসিন সম্প্রতি নিজের জীবনের এক দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে স্তব্ধ অনেকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুর একটি হোটেলে। একটি অভিনয়ের জন্য অডিশনের ডাক পান তিনি। হোটেলের লবিতে গিয়ে দেখেন, আরও কয়েকজন তরুণী অপেক্ষা করছেন অডিশনের জন্য। প্রথমে সব কিছু স্বাভাবিক লাগলেও কিছুক্ষণ পর পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে।

জেসমিনের ভাষায় ‘দৃশ্যটি ছিল, প্রেমিক চলে যাচ্ছে আর আমাকে আটকাতে হবে। আমি দৃশ্যটি অভিনয় করছিলাম, কিন্তু পরিচালক কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছিলেন না। হঠাৎ তিনি হোটেলের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন এবং অন্য কিছু করানোর চেষ্টা শুরু করলেন।’ অভিনেত্রী বলেন, ওই পরিচালক তখন স্পষ্টতই মদ্যপ ছিলেন। তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করার জন্য। কিন্তু পরিচালক রাজি হননি, বরং জোরাজুরি করে বলেন, ‘আজই অভিনয় করতে হবে’। অভিনয় চলাকালীন আরও খোলামেলাভাবে অভিনয়ের নির্দেশ দেন এবং একপর্যায়ে হুমকিও দিতে থাকেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..