✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১২৬ জনের পর কুয়েত থেকে ফিরলেন আরও ১২১ বাংলাদেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৮, | ১২:০০:৫০ |

কুয়েত থেকে ধারাবাহিকভাবে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ এবং দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের। মোট সাড়ে ৪ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কুয়েত সরকার। সোমবার ১২৬ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির দণ্ড মওকুফ করে স্পেশাল ফ্লাইটে তোলে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছিল। মঙ্গলবার ইফতারের পর আরও একটি স্পেশাল ফ্লাইট ঢাকায় পৌঁছেছে।

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান জানিয়েছেন, জাজিরা এয়ারের ওই ফ্লাইটে ফিরেছেন ১২১ বাংলাদেশি। তবে তারা জেল ফেরত না-কী সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরা তাতক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সেগুনবাগিচা ও কুয়েতের কূটনৈতিক সূত্র মতে, কুয়েত থেকে এখন ধারাবাহিকভাবে বাংলাদেশিদের ফেরানো হবে। ঈদের আগে ২৫টি ফ্লাইটে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি বাংলাদেশি ফিরছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..