সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

যমুনা সেতু অবরোধ করল শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা যোগাযোগ বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:১৫:১৯ |

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে যমুনা সেতু পশ্চিম পাড়ে অবরোধ কর্মসূচি শুরু করেছে। এতে ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।

অবরোধের ফলে যমুনা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী এবং ঢাকার দিক থেকে উত্তরবঙ্গগামী হাজারো যাত্রী বিপাকে পড়েছেন। প্রতিদিন সেতু দিয়ে উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে আজ দুপুরের পর থেকেই মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তারা বলেন, “স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদন এবং বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার।”

এর আগে গতকাল বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন, যা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে। এতে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে এ আন্দোলন শুরু করেন। এরপর কয়েকদিন বগুড়ানগরবাড়ী মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়।

এ ছাড়া গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়, যাতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে। শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনারের মতো প্রতীকী কর্মসূচিও করেছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..