✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুরানা পল্টনে ভবনে আগুন, ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৭, | ১২:৫৭:০৮ |

রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে আগুন লেগেছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামের ৪ তলা একটি ভবনের ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সোয়া ১ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, পুরানা পল্টনের ৪ তলা ভবনের ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নির্বাপণ হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে আহত বা নিহতের কোনো ঘটনা ঘটেনি।

 এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে সহায়তার জন্য ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে বিজিবি সদর দপ্তর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..