✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রাথমিক বিদ্যালয়ে বড় নিয়োগ সামনে, পরিবর্তন হচ্ছে নিয়োগবিধি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১২, | ০৯:৩৩:৫২ |

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ হবে। চলতি মাসের শেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। শিক্ষক নিয়োগবিধি সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত, এটি শেষ করেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নারী কোটা, পোষ্য কোটা বাতিলসহ নিয়োগবিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিধিমালা প্রস্তুত করে অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগবিধিতেও আসছে পরিবর্তন। এসব প্রতিষ্ঠানে অনেক পদেই পদোন্নতি হতো না, সেখানেও পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে নতুন চাকরিবিধিতে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত নিয়োগ বিধিমালা চূড়ান্তের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে।

এর মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে দুই হাজার ৫৮৩ ও সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে দুই হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..