✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রবাসীদের সঞ্চয় বন্ডের টাকা পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৩, | ১৯:০৮:৩৯ |

সীমিত ব্যাংকিং কার্যক্রমের মধ্যেই প্রবাসীদের সঞ্চয় বন্ড মেয়াদপূর্তির আগে ও পরে নগদায়ন এবং মুনাফা পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সাধারণ ছুটির মধ্যে এতদিন ব্যাংকের বিভিন্ন ধরনের কার্যক্রম সীমিত পরিসরে অব্যাহত থাকলেও এনআরবি বন্ডের টাকা পরিশোধের বিষয়ে আলাদাভাবে কোনো নির্দেশনা ছিল না।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা যায়, প্রবাসীদের উপার্জিত রেমিট্যান্সের অর্থ বিনিয়োগে আনতে তিন ধরনের বন্ড চালু করা হয়। এগুলো হলো ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এই তিন ধরনের বন্ডেই মিলছে আকর্ষণীয় সুদের হারসহ বিভিন্ন সুবিধা।

প্রজ্ঞাপনে বলা হয়, আগে থেকেই মেয়াদপূর্তি সাপেক্ষে জাতীয় সঞ্চয়পত্র এবং কুপনের অর্থ পরিষদের কার্যক্রম চালু রয়েছে। তবে মাঝেমধ্যে সমস্যায় পড়ছেন বন্ডের বিনিয়োগকারীরা। তাই মেয়াদপূর্তির আগে অথবা মেয়াদপূর্তির পর এনআরবি বন্ড নগদায়ন ও কুপন প্রদান সংক্রান্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..