✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাইলস্টোন স্কুল সরানোসহ ৮ দাবি অভিভাবকদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১১, | ০৬:৪৬:৫০ |

মাইলস্টোন ট্রাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছে নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মানববন্ধন শুরু হয়। অনেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ করেন।

অভিভাবকরা বলেন, ট্র্যাজেডির প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই৷ স্কুলের বাধ্যতামূলক কোচিং করানোর তীব্র বিরোধিতা করেন তারা।

তারা আরও বলেন, কোচিংয়ের জন্য কোমলমতি শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন চালানো হতো। সারাদেশে এই বাণিজ্য বন্ধের দাবি জানান বিক্ষুব্ধ অভিভাবকরা। এসময় মানববন্ধন থেকে স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন থেকে ৮ দফা দাবি জানান অভিভাবকরা। সেগুলো হলো:

১. সুষ্ঠ তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে।
২. সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।
৩. সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য ৫ কোটি টাকা ক্ষতি পূরণ (জরিমানা) এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা দিতে হবে।
৪. স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে।
৫. রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে)।
৬. কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে (মিস খাদিজা) ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে তার সুষ্ঠ বিচার করতে হবে।
৭. স্কুলের সি.সি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে।
৮. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..