✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের গানসু প্রদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৫:৩৪:১৬ |

চীনের গানসু প্রদেশের লানঝো শহরের ইয়ুঝং কাউন্টি ও সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যার ঘটনায় স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রদেশটির বন্যা নিয়ন্ত্রণ ও খরা প্রতিরোধ সদর দফতরের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুক্রবার (৮ আগস্ট) পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে এই দুর্যোগ সৃষ্টি হয়। ফলে প্রদেশটির বিভিন্ন সড়ক, বিদ্যুত্ লাইন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার প্রভাবে ওয়ানজিয়াজুয়াং গ্রামের জিংলং পর্বত ও চেংগুয়ান টাউনশিপের জিয়াকোর মধ্যে এস১০৪ হাইওয়ের কিছু অংশ এবং সমগ্র জিংহুয়াং সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত সড়কের দৈর্ঘ্য প্রায় ৪০ কিলোমিটার।

এই সড়কগুলো ইয়ুঝং ও পার্শ্ববর্তী এলাকার জন্য পণ্য ও যাত্রী পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যার কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণ কাজ ও দৈনন্দিন যাতায়াত বিঘ্নিত হচ্ছে।

প্রদেশের পরিবহন কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০টিরও বেশি ভারী যন্ত্রপাতি ও ২০০ জনের অধিক জরুরি কর্মী মোতায়েন করেছে। এ পর্যন্ত এস১০৪ হাইওয়ের তিনটি ক্ষতিগ্রস্ত অংশ ও জিংহুয়াং সড়কের চারটি অংশ পুনরুদ্ধার করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..