সর্বশেষ :

নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৪:৫৯:০৭ |

ইছামতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার অন্তত ৫ ঘন্টা পর আজমাইন হোসেন নামে শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ডুবুরিদল।
শনিবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের ডাঙ্গাপাড়ার ভাটির সাঁকোরপাড় নামক স্থানে ইছামতি নদীতে এ ঘটনাটি ঘটেছে। শিশু আজমাইন হোসেন (৭) চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের ডাঙ্গাপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু আজমাইন হোসেন শনিবার দুপুর ১টার দিকে কয়েকজন শিশুর সঙ্গে ভাটির সাঁকোরপাড় নামক স্থানে ইছামতি নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সে সাঁতার না জানার কারণে নদীর পানিতে তলিয়ে যায়। এসময় অন্যান্য শিশুরা তাকে  দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে শিশু আজমাইন নিখোঁজের ঘোষণাটি প্রচার করে। স্থানীয় লোক ঘটনাটি চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে অবহিত করে। শিশুটির সন্ধান না পাওয়া না যাওয়ায় তারা রংপুর ডুবুরিদলকে সংবাদ দেয়। চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিম ও রংপুর ডুবুরিদলসহ স্থানীয় লোকজন নদীতে তল্লাশী চালাতে থাকে। তল্লাশীর এক পর্যায়ে ঘটনাস্থল থেকে অন্তত ৪০০ফুট দূরে বিকাল আনুমানিক পৌঁণে ৫টায় শিশু আজমাইনের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মো. জাহাঙ্গীর আলম জানান, নদীতে তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে অন্তত ৪০০ফুট দূরে বিকাল আনুমানিক পৌঁণে ৫টায় শিশুটির  মরদেহ উদ্ধার করা হয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

– দিনাজপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...