✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:৪৯:২৮ |টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. আল আমিন, মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া ও হাসিল মনিকাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে মো. জুয়েল।
ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপভ্যানের চালক।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||