✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, প্রাণ গেল এক শিশুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:৪৫:৫৩ |

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন যাত্রী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. সোহেল ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে প্রাথমিক চিকিৎসার শেষে আহতরা বাড়ি ফিরে যান।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন জানান, শেরপুর থেকে যাত্রীবাহী একটি লোকাল বাস ঝিনাইগাতীর উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর দেড়টার দিকে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ বাসটি পাশের পুকুরে উল্টে পড়ে।

এ সময় স্থানীয়রা এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে বাসের ভেতর আহত অবস্থায় ২০ জনসহ ৩০-৩৫ জন যাত্রীকে বের করে। কিন্তু তিন মাস বয়সী এক শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘণ্টা উদ্ধারকাজ পরিচালনা শেষে বিকেল ৪টার দিকে দমকলকর্মীরা পানিতে ডুবন্ত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..