✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পানির তোড়ে কালভার্ট ভেঙে হলো দুইভাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:২৯:০৬ |

বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টিতে পানির তোড়ে চট্টগ্রামে ৪৫ বছর আগে নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত এই কালভার্টটি ভেঙে পড়ে।

নগরীর দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় এলাকায় যাতায়াতে এই কালভার্টটি ব্যবহার হতো। এটি ভেঙে পড়ায় চার লেন সড়কের একপাশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

১০-১৫ দিন পর কালভার্টটি আরও বড় আকারে নির্মাণের কাজ শুরু করার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি দাবি করেছেন, কালভার্টটি পুনরায় নতুন করে নিমার্ণের বিষয়টি চসিকের পরিকল্পনার মধ্যে ছিল। বর্ষার পর কাজ ধরা হতো। এজন্য ৮-৯ কোটি টাকা মতো বরাদ্ধ দেয়া হতো।

এদিকে, চট্টগ্রামে গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে।

–চট্টগ্রাম ব্যুরো

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..