✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করছে মালয়েশিয়া’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৯, | ১৫:২৫:৫০ |

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সে দেশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে।

এ বিষয়ে মালয়েশিয়ার সরকার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হুসেইন এ কথা জানান।

চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশকে অনুরোধ করেন।

এ ছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..