✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রমজানে মসজিদে ইফতার নিষিদ্ধ করলো সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-০৮, | ০৮:৪৯:০১ |

পবিত্র রমজান মাসে মসজিদে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে সৌদির ইসলামিক মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব সরকার বলেছে যে মসজিদের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বেগের জন্য ইফতার প্রকল্পগুলো চালানো উচিত নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইমাম ও মুয়াজ্জিনদের মসজিদের আঙ্গিনায় ইফতারের জন্য উপযুক্ত জায়গা খুঁজে নেওয়া উচিত। তবে এর জন্য কোনো অস্থায়ী কক্ষ বা তাঁবু তৈরি করা উচিত নয়।’

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উচিত নয় রোজাদারদের ইফতার প্রকল্পের জন্য আর্থিক অনুদান সংগ্রহ করা।

নিষেধাজ্ঞার পাশাপাশি, মসজিদ চত্বরে ক্যামেরা ব্যবহার ও ফটোগ্রাফিও নিরুৎসাহিত করা হয়েছে এবং অনলাইন মিডিয়াসহ যেকোনো মিডিয়ায় এসব সম্প্রচার করতে মানা করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..