সর্বশেষ :
টুংটাং শব্দে মুখর টাঙ্গাইলের কামারপল্লী মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু মার্কিন ড্রোন ভূপাতি করে এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের গুলি যুক্তরাষ্ট্রের আপত্তিতে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো এক ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত পিকআপের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতেও কর্মজীবীদের দুর্ভোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২০, | ০৮:১২:১০ |

রাজধানী ঢাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও হঠাৎ আসা এ বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন ঘরে ফেরা অসংখ্য কর্মজীবী মানুষ। অনেকে আবার এ বৃষ্টিতে করছেন আনন্দ উপভোগ।

মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৪টা থেকে বৃষ্টি শুরু হয়, যা এখন চলমান।

এই বৃষ্টির ফলে রাজধানীর বেশ কিছু এলাকা বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শুরু করে কালশী পর্যন্ত অনেক জায়গায় রাস্তায় পানি জমে গেছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যাত্রী রিকশা ও বাস না পেয়ে ভিজেই রওনা হয়েছেন বাসার উদ্দেশে।

আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে চাকরি করেন হাসান। তিনি বলেন, অফিস শেষ হয়েছে ৫টায়। সবকিছু গুছিয়ে বসে আছি বাসায় ফেরার আশায়।

মিরপুর ১০ মেট্রোরেলের পাশে রিকশা রেখে বৃষ্টি থামার অপেক্ষায় আছেন রিকশাচালক কুদ্দুস। তিনি বলেন, সকাল থেকে দেখছি আকাশে একবার মেঘ, একবার বৃষ্টি। এ রকম পরিস্থিতিতে রিকশা নিয়ে বের হতে হতে দুপুরের পার হলো। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, রাস্তায় পানি। ভাড়াও ঠিক মতো পাইনি। তাই দুশ্চিন্তা নিয়ে এখানে বৃষ্টি থামার অপেক্ষায়।

এদিকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে অনেকে। তারা বলছেন, এমন বৃষ্টিতে যদি ভিজতে না পারি তাহলো জীবনটা উপভোগ করা হবে না।

মৌসুমি বায়ুর প্রভাব কি দেশে পড়েছে কিনা জানতে চাইলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এই সময়ের বৃষ্টি মৌসুমি বায়ুর প্রভাবে নয়। এখনো দেশে মৌসুমি বায়ু আসেনি। এখন যে বৃষ্টি হচ্ছে তা প্রাক বর্ষা মাসের। এটি স্বাভাবিক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..