✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৫:১০:০৬ |

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ ১২ দিনের ছুটি ও টানা দুই দিনের গ্রুপ কাউন্সেলিং কার্যক্রম শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।

কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রথম দুই দিন প্রতিষ্ঠানটিতে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং পরিচালিত হয়। তবে আজ থেকে নিয়মিত ক্লাস ধাপে ধাপে চালু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক কাউন্সেলিং কার্যক্রম।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম জানিয়েছেন, বর্তমানে শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, কাউকে জোর করে ক্লাসে ফিরতে বাধ্য করা হয়নি; বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো হচ্ছে।

অধ্যক্ষ আরও জানান, দুর্ঘটনার সময় যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদের মধ্যে ছাত্রীদের মানসিকভাবে বেশি প্রভাবিত হতে দেখা গেছে। এ কারণে তাদের জন্য বিশেষভাবে কাউন্সেলিং সেশন পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে একাধিক সেশনও চালানো হচ্ছে, যাতে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর তিন দফায় ছুটি ঘোষণা করে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..