✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৩:৩০:১৩ |

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে ক্যারিবিয়ানরা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১৩৮ পার্টনারশিপ গড়েন শাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুব। সামার জোসেফের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ৭৪ রানে ফেরেন ফারহান।

৬৬ রানে হোল্ডারের শিকার হন আইয়ুব। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান স্কোর বোর্ডে জমা করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা চালায় উইন্ডিজ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৬ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। আলিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রান।

উল্লেখ্য, আগামী শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..