✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাইবান্ধায় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৫, | ১৩:৩০:১৫ |

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৯ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যু রুম্মান মিয়া লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ও মমতা বেগম দম্পতির ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গত ১৪ দিন আগে রুম্মান মিয়া লিমন বিয়ে করেন। মঙ্গলবার সকালের দিকে তার বাবা-মায়ের সঙ্গে জমিতে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়। সেখানেই বজ্রাপাতে রুম্মান মিয়া লিমনের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান।

- গাইবান্ধা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..