✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নীলফামারীতে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১৩:১৪:১২ |

নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টার দিকে ইউনিয়নের বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন(৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন(৭)।

স্থানীয়রা জানান, দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে যায় তারা। বাড়িতে না আসায় বিকালে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে নদীর ধারে তাদের স্যান্ডেল দেখতে পাওয়া যায়। এ সময় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই ছিল। রাতে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আর সাঈদ বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাকে জানাননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..