✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১২:৫১:১৪ |

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২১ মে) রাত ৯ টার দিকে ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় আশপাশের সব সড়ক। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী।

একে ‘ইহুদি-বিদ্বেষী’ হামলা বলে আখ্যা দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের প্রতিনিধি। ঘটনাস্থলের কাছেই মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআইয়ের একটি অফিস রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..