✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৩, | ১১:২৬:০৮ |

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতাপ বাড়ৈ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২মে) সকালে কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত প্রতাপ বাড়ৈ উপজেলার কলাবাড়ী ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামের তপন বাড়ৈর ছেলে।

তিনি কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করতেন।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতাপ বাড়ৈ কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎ চালিত মোটর চালাতে গিয়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতাপ বাড়ৈর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ওই যুবকের পরিবার অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-গোপালগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..