✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গরমেও ঠান্ডা থাকবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৩, | ১০:৩৯:৫২ |

জ্যৈষ্ঠের গরমে যখন নাকাল অবস্থা, তখন কয়েকটি টোটকা আপনাকে শীথিল করবে। এই গরমে নিজেকে সুস্থ ও ঠান্ডা রাখাটা বড় চ্যালেঞ্জের। সেখানে কিছু নিয়ম বা পন্থা মেনে চললে আপনি নিজেকে গরম থেকে বাচাতে পারবেন। এমন ৫টি কাজ আছে যাতে গরমে নিজের আইঢাই লাগবে না।

অতিরিক্ত টাইট-ফিটিং, সিনথেটিক, মোটা ও খসখসে জামা, কালো ও গাঢ় রঙের কাপড় এই গরমে এড়িয়ে চলুন। ঢিলা, সুতি ও হালকা রঙের জামা পরতে পারেন। সাদা রঙের পোশাক এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী।

রোদে বের না হওয়ার চেষ্টা করবেন। বের হলেও সারা শরীরে সানস্ক্রিন ব্যবহার করুন। যে স্থানে বেশি ঘামে সেখানে পাউডার লাগান। দুপুরে বের হলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন।

প্রতিদিন অন্তত দুইবার গোসল করুন। গোসলের সময় প্রথমে গায়ে পানি দেবেন তারপর মাথায়। সর্দি কাশির ধাঁত না থাকলে সকালে বাসা থেকে বের হওয়ার সময় একবার, বাসায় ফিরে আরেকবার গোছল করুন। এতে সারাদিন যেভাবে ভালো থাকবেন, রাতে ঘুমও ভালো হবে।

অতিরিক্ত ঠান্ডা পানি বা শরবত পান না করে ৩ ভাগের ১ ভাগ ঠান্ডা পানি ও ২ ভাগ নরমাল পানি মিশিয়ে পান করুন।

পেট ঠান্ডা রাখে এমন খাবার যেমন পেঁপে, লাউ, চালকুমড়া, ধুন্দল, পটোল ইত্যাদি সবজির তরকারি। ভাজাপোড়া এড়িয়ে চলুন। চা-কফিকেও আপাতত ছুটি দিতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..