সর্বশেষ :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং কাওরু মিতোমাকে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই : মুশফিক গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে সাইমন ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার মার্টিনেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-২১, | ১০:২৭:৫৩ |

কাতার বিশ্বকাপে শিরোপা জিতে ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় শিরোপা জিততে আলবেলিস্তেদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে আকাশী সাদাদের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। বাজপাখি খ্যাত সেই মার্টিনেজ এবার বাংলাদেশি ভক্তদের জন্য আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন।

আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্র প্রহরীকে শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন সেখানকার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। কিন্তু কলকাতা যাওয়ার আগে ঢাকায় আসার কথা নিজে থেকেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে মার্টিনেজ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন কলকাতার এই ক্রীড়া উদ্যোক্তা।

শতদ্রু দত্ত জানান, ‘আমি মার্টিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে ও নিজের থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমাকে বলেছে, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..