✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৭ লাখ টাকা দেবে ঢাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৪, | ১১:৩৬:১৫ |

করোনা ভাইরাস মহামারীর সংকটময় পরিস্থিতিতে দেশের অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৬ লাখ টাকার মানবিক সহায়তা হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুধবার প্রধানমন্ত্রীর কাছে এই ১ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার সমপরিমাণ টাকার চেক হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে টাকা দেওয়া হবে এর মধ্যে শিক্ষকদের থেকে ৬৫ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বরাদ্দকৃত ৫৭ লাখ টাকাও রয়েছে।

তিনি আরো বলেন, সব মিলিয়ে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকাবুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..