✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অটোরিকশা-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০২, | ০৬:৪৯:৪৭ |

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজিবাইক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ মিয়া (৭০) নামে একব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ আরও চারজন।

নিহত আব্দুল হামিদ মিয়া উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত শসসের মন্ডলের ছেলে।

শনিবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাজাবিরাট সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাজাবিরাট সড়কের সাপমারা নামক স্থানের এপেক্স এগ্রো লিমিটেড গেট এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক ও একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় যানবাহনের পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাত সাড়ে ১১টার দিকে আব্দুল হামিদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, উপজেলার কামদিয়া ইউনিয়নের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৫৫), সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আব্দুল করিমের ছেলে ময়নুল ইসলাম (১৭), একই ইউনিয়নের সারাই গ্রামের কবেজ আলীর ছেলে ফারুক (৫৫) ও ফারুকের স্ত্রী মাজেদা বেগম (৪৫)।

– গাইবান্ধা প্রতিনিধি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..