চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৫, | ১২:৪৪:৫২ |

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৩৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পূর্ব দূর্গাপুর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি বেসরকারি এনজিও এসকেএস ফাউন্ডেশনের খুটাখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, সকালে নওগাঁ থেকে কক্সবাজারগামী এস আই এন্টারপ্রাইজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেল আরোহী নজরুল ইসলামকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

- কক্সবাজার প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...