মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ জনকে পুশইন বিএসএফের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৫, | ১২:৩৯:০৩ |

মেহেরপুরের মুজিবনগরে নারী শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে অভ্যন্তরে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২৫ মে) ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।

তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

খবর পেয়ে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা এসে উপস্থিত হন। আটকদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ জন শিশু  ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।

আটকরা হলো- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারি থানার কাঠগিরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোমেনা খাতুন এবং তার ৩ ছেলে  মোজাম্মেল হক (২৩) মোস্তাক আহমেদ (১৯)ও কাবিল (১১)।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার জয় মঙ্গল ১১ মাথা গ্রামের জালালউদ্দিনের ছেলে মইনুল ইসলাম স্ত্রী কাঞ্চন বেগম এবং ছেলে কারণ (১৪) রবিউল (৭) এবং মেয়ে মরিয়ম ( ৪), লালমনিরহাট জেলার সদর থানার চুঙ্গগাড়া গ্রামের মৃত গনেশ চন্দ্র পালের ছেলে নিতাই চন্দ্র পাল তার স্ত্রী গীতা রানী পাল মেয়ে পার্বতী পাল (১৫) পূজা রানী পাল (৭)ও আরতী পাল (৩), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুঠিচন্দ্র খানা গ্রামের খলিলের ছেলে আমিনুল ইসলাম স্ত্রী পারুল দুই মেয়ে আমেনা (৪) ও আরফিনা(১১মাস)।

আটকরা জানান, তারা বাংলাদেশের নাগরিক বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করত। গত ছয়-সাত দিন আগে তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে রোববার ভোরে মুজিবননগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।

এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

-মেহেরপুর করেসপন্ডেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...