✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পুতিনের পাগলামি রাশিয়ার পতন ঘটাবে: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৬, | ১১:৪২:৪৫ |

সম্প্রতি ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘উন্মত্ত’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন বলেও জানিয়েছেন।

রোববার (২৫ মে) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে।

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন!

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন, আর আমি শুধু সেনাদের কথা বলছি না। কোনও কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হচ্ছে।

আমি সবসময় বলেছি তিনি পুরো ইউক্রেন চান। সম্ভবত আমার কথা সঠিক বলে প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তা করেন, এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে, পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (২৪ মে) এক রাতেই ইউক্রেনে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটিই এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা।

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিক থেকে রাশিয়া বিভিন্ন ধরনের রেকর্ড ৩৬৭ টি ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন আকাশযান ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইউক্রেনে শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..