✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সবচেয়ে শক্তিশালী বৈদ্যুতিক চুম্বক চীনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-২৩, | ১১:০৪:৫৪ |

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রেজিস্টিভ ম্যাগনেট বা প্রতিরোধী চুম্বকটি তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা, যার চৌম্বকক্ষেত্রের শক্তি ৪২ দশমিক ০২ টেসলা। পৃথিবীর চুম্বকক্ষেত্রের চেয়ে এটি আট লাখ গুণ বেশি শক্তিশালী।

২০১৭ সালে একই ধরনের রেজিস্টিভ ম্যাগনেট তৈরি করে এখন এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র।

চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস-এর অধীনে হ্যফেই ইনস্টিটিউট অব ফিজিক্যাল সায়েন্সের হাই ম্যাগনেটিক ফিল্ড ল্যাবরেটরি তৈরি করেছে এ চুম্বক। চীনের ভবিষ্যৎ আবিষ্কার ও গবেষণায় যা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিভিন্ন বস্তু নিয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় চরমমাত্রার পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয় এমন শক্তিশালী বৈদ্যুতিক চুম্বক। কয়েক দশক ধরে, এ ধরনের চুম্বক ব্যবহার করে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা উল্লেখযোগ্য সব আবিষ্কার করেছেন। এমনকি ১০টিরও বেশি নোবেল পুরস্কারের নেপথ্যে ছিল এ ধরনের চুম্বক।

তিন ধরনের চুম্বক রয়েছে: প্রতিরোধী চুম্বক, বা ওয়াটার-কুলড চুম্বক, সুপারকন্ডাক্টিং চুম্বক ও হাইব্রিড চুম্বক—এ দুটির সংমিশ্রণ। এর প্রতিরোধী চুম্বকগুলো বিজ্ঞানীরা বহুকাল ধরেই গবেষণায় ব্যবহার করে আসছেন।

এর আগে ২০২২ সালে চীনের একই গবেষণাগারে তৈরি করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইব্রিড চুম্বক। ওটার ক্ষমতা ছিল ৪৫ দশমিক ২২ টেসলা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..