✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কমলাপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৬, | ১১:০০:২২ |

রাজধানীর কমলাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত রশনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে। তার পরিবার রাজধানীর মুগদা মান্ডা এলাকায় বসবাস করে।

রশনির দাদী রেখা বিশ্বাস জানান, নাতনি প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছিল। কমলাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বিআরটিসি বাস ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ঘাতক বাসটি পুলিশ আটক করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..