✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-২৪, | ০৯:৫০:৪৩ |

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বুধবার এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ আগস্ট প্রকাশিত নির্দেশনা অনুসারে, প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তিন লাখ টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে যারা এখনো প্রাক-নিবন্ধন করেননি, তারা প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন উভয় প্রক্রিয়াই একসঙ্গে সম্পন্ন করতে পারবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গমনেচ্ছুদেরকে যথাসময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে হজের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। হজ শুরু হবে ৬ জুন ২০২৫ (৯ জিলহজ ১৪৪৬ হিজরি) থেকে। হজের আনুষ্ঠানিকতার মূল দিসব আরাফাতের দিন হবে ৭ জুন ২০২৫ (১০ জিলহজ)।

২০২৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছিল। আগামী বছরের হজ প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা এরই মধ্যে দিয়েছে সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..