✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় বাধা নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-২৫, | ০৯:২২:৪৮ |

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আপিল বিভাগের চেম্বার আদালতের এ আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রোববার হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন। বিজ্ঞপ্তি অনুসারে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি হওয়ার কথা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..