✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন, টিউশন ফি মওকুফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-২৯, | ০৮:০৫:৫৮ |

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ করেছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক হতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি- বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের নিকট চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনসমূহ যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন।

এতে আরও বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষা জীবনের বর্তমান পর্যায় হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..