✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গোপালগঞ্জে গ্রামীন ব্যাংক ও গণপূর্ত অফিসে একাধিক পেট্রোলবোমা নিক্ষেপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৩, | ০৭:২৩:২৬ |

গোপালগঞ্জের উলপুর গ্রামীন ব্যাংক শাখায় এবং গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গ্রামীন ব্যাংক উলপুর শাখার কোনও ক্ষতি না হলেও গনপূর্ত অফিসের একটি গাড়িতে আগুন ধরে যায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মডেল স্কুল রোডে গনপূর্ত অফিস ও সদর উপজেলার উলপুরে গ্রামীন ব্যাংকের শাখায় বেশ কয়েকটি হাতে বানানো প্রেট্রোলবোমা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া রাতের বেলা ঢাকা-খুলনা মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গাছে কেটে রাস্তায় যান চলাচল ব্যহত করে তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিস রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ জেলা সদরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

গণপূর্ত অফিস কর্তৃপক্ষ জানায়, আজ ভোররাতে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এসময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

সদর উপজেলার উলপুর গ্রামীন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, রাত ২টার পরে কে বা কারা গ্রামীন ব্যাংক লক্ষ্য করে ৫/৬ টি হাতে বানানো পেট্রোলবোমা ছুড়ে মারে। একটিতে আগুন ধরে গেলে তারা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলাজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে। গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..